গরিব ও দুস্থদের মাঝে বিতরণের জন্য সৌদি আরব থেকে পাঠানো দুম্বার মাংস আত্মসাতের অভিযোগে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংশ গরিব ও দুস্থদের মাঝে বিতরণ না করে ইউপি চেয়াম্যান ও মেম্বারগন নিজেরাই ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগন ক্ষুদ্ধ হয়ে বাজারে ঝাড়ু মিছিল বের করে। এই সময় মিছিলে চেয়াম্যান ও মেম্বারদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়া হয়।
এই বিষয়ে জানতে চাইলে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা বলেন,“জেলায় আমরা কিছু মাংস বরাদ্দ পেয়েছি। যে দিন বিতরণ করা হয়েছে সেদিন আমি অসুস্থ থাকার কারণে সিলেটে ছিলাম। আমার ইউপি সদস্য রবিন, হামিদ, আলাউদ্দীন মেম্বার গিয়ে তা রিসিভ করে আনার পরে তারাই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে।
মাংশ গরীব ও দুস্থদের মাঝে বিতরন না হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, এই মাংশ ইউপি কার্যালয়ে আনতে রাত ২টা বেজে গেছে। কাউকে না পেয়ে হয়ত মেম্বারগন নিজেরাই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। তবে আমি তাদেরকে বকা দিয়েছি, এবং ভবিষ্যতে আর এমন হবে না’।
এমএনজে





