জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি ভদুয়া গ্রামে গরু চুরি করে পালানোর সময় ছয় চোরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪জনকে আলমডাঙ্গার হারদী হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

গণপিটুনির শিকাররা হলেন চুয়াডাঙ্গা শহরের ইসলাম পাড়ার শহিদুল ইসলামের ছেলে সাকিল(২৬), দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের মৃত ইসমাইলের ছেলে আবুল কালাম (৫৫), মৃত আবদুস সালামের ছেলে ইনতাজ (৩৫), বড় দুধপাতিলা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে সাহেব আলী(৪০), মিনা মন্ডলের ছেলে গাফ্ফার (৩৫) এবং উজিরপুর গ্রামের আফছার আলীর ছেলে খাখচার আলী (৫৫)।

আলমডাঙ্গা থানার এসআই আফজাল হোসেন জানান, শুক্রবার ভোর রাতে আলমডাঙ্গা উপজেলার জামজামির ভদুয়া গ্রামের আমজাদ আলীর বাড়ি থেকে তিনটি গরু চুরি করে একটি মিনি ট্রাকযোগে পালানোর সময় গ্রামবাসী যমুনার মাঠ থেকে ছয় চোরকে আটক করে গণপিটুনি দেয়।

আলমডাঙ্গা থানা পুলিশ এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গণপিটুনির শিকার ছয় গরুচোরদেরকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী হাসপাতালে ভর্তি করেছে।

তবে তাদের মধ্যে সাহেব আলী(২৬) কালাম(৫৫) এবং গাফফারের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমকে