ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত ঘোষণা করায় নবজাতককে কবরে রাখার আগেই নড়েচড়ে উঠলো।  মুহূর্তে শুরু হলো বাচ্চাটিকে বাচাতে হইচই।

আজ (সোমবার) সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। শরিফুল নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ থেকে মৃত ঘোষিত নবজাতককে দাফনের জন্য আজিমপুর নিয়ে আসেন। পরে কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান।

গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে নবজাতকটির। সেসময় তিনি দৌড়ে এসে জানালেন নবজাতকটি বেঁচে আছেন।  

আজিমপুর গোরস্থানের কবর পরিচর্যাকারী দিপু বলেন, আসলেই অবিশ্বাস্য। রাখে আল্লাহ মারে কে।  তিনি আরও বলেন, নবজাতককে আবার ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে। 

এমবি