টাঙ্গাইল সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম হত্যা মামলার আরেক আসামি শাহেদ মারা গেছেন।

বুধবার বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০২ নম্বর ওয়ার্ডে শাহেদের চিকিৎসা চলছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হায়দার আলী জানান, শাহেদের টাঙ্গাইল সদর থানার পূর্ব আদালত পাড়ার জহুরুল ইসলামের ছেলে। সে টাঙ্গাইলে পুলিশ সদস্য নুরুল ইসলাম হত্যা মামলার আসামি।

শুক্রবার আসামি গ্রেফতার করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান টাঙ্গাইল সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম।

এ ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতারে সোমবার ভোরে মির্জাপুরের তাকিয়া কদমা এলাকায় অভিযান চালায় টাঙ্গাইল সদর থানা পুলিশ। এসময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই মামলার প্রধান আসামি নূর ইসলাম উল্কা নিহত হন এবং সহযোগী শাহেদ ও সাগর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়।

ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই