স্ত্রীকে চিকিৎসা করাতে এসে সোহরাওয়ার্দী হাসপাতালের দোতলার বারান্দা থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হক (৪৫) পাবনা জেলার সুজানগর থানার চরপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

মঙ্গলবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির চাচাতো ভাই হারুন শেখ জানান, আব্দুল হকের স্ত্রী হামিদা বেগম কয়েকদিন ধরেই সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন। স্ত্রীর দেখাশোনা করতে আব্দুল হকও হাসপাতালেই অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে হাসপাতালের দোতলার বারান্দার গ্রিলের ওপর বসা অবস্থায় শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আব্দুল হক।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টায় কর্তব্যরত চিকিৎসক আব্দুল হককে মৃত ঘোষণা করেন।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল হকে মৃত্যু হয়েছে।

এএইচ