ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে সাইদুল ইসলাম (৩৫) নামের এক গরুর ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রথনাই সীমান্তের ৩৮২ ফাইভার পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলামের পিতার নাম খাতিব উদ্দিন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার হারিণমারি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে ভারতের উত্তর দিনাজপুর থানার সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা অতর্কিত গুলি চালানো শুরু করলে সাইদুলের নাকের উপরে গুলি লাগে এবং ঘটনাস্থলেই সে নিহত হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০-বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধীনে নাগর ভিটা কোম্পানি কমান্ডার সুবেদার শফিক।

জেড