রাজধানীর রামপুরা এলাকায় একটি নাইট কোচে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় মোঃ হাফিজ উদ্দিন ও মোঃ শহিদুল ইসলাম নামে ২জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার দিনগত রাত পৌনে আটটায় মালিবাগের কাচা বাজারের মুরগীর আরতে সামনে আগত কোচে একটি অভিযান পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অবৈধ মাদকদ্রব্য উদ্বার ও প্রতিরোধ টিম) মাহমুদ নাসের জনি।
তিনি টাইমনিউজবিডি.কমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রামপুরা থানাধীন মালিবাগ কাচা বাজারের মুরগীর আরতের সামনে আগত নাইট কোচে ফেনসিডিল আছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করা হয়। এসময় ১জন পালিয়ে যায়।
উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, দীর্ঘদিন থেকে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল কিনে এনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
ডিসি(পশ্চিম) শেখ নাজমুল আলম পিপিএম বার এর নিদের্শনায়, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম এর তত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার মহরম আলী এ অভিযান পরিচালনা করেন।
ঢাকা, জেইউ, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





