ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী ১ যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হোসেন আলী (২৩)।

আজ (শনিবার) ভোরে জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে এই ঘটনা ঘটে।

হোসেন আলী কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলমের ছেলে এবং পেশায় একজন গরু ব্যবসায়ী।  

ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (২১ জুলাই) ভোরে কাঁঠালডাঙ্গী সীমান্তে ৩৬৯ নম্বর পিলারের পাশে বিএসএফের গুলিতে হোসেন আলী নামের স্থানীয় এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার মরদেহ নিয়ে আসার জন্য পতাকা বৈঠক চলছে। 

এমবি