নওগাঁর পত্নীতলা উপজেলার অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা।
যুব সমাজের উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষে বুধবার বিকেলে গগণপুর মাদ্রাসা মাঠে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নিতে সকাল থেকেই ঘোড় সওয়ারীরা মাঠে আসতে শুরু করেন। নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট ও দিনাজপুর জেলা থেকে ৬০টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা অংশ নেন।
ঐতিহ্যবাহী গ্রামীণ এ খেলা দেখতে ও নির্মল আনন্দ উপভোগ করতে আশপাশের গ্রামের কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুরা গগণপুর মাদ্রাসা মাঠে জড়ো হয়।
ঘোড় দৌড় প্রতিযোগিতা শেষে পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়ার ইসমাইল হোসেন, রানার আপ ধামইরহাটের নুর ইসলাম, চৌবাড়িয়ার জিল্লুর রহমান, দিনাজপুরের আতাউর রহমানসহ ৬০ জন প্রতিযোগীর মধ্যে সান্ত¦না পুরস্কার বিতরণ করেন।
এসময় জেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সামিনা পারভীন পলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আকতার শেফা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেআই





