রাজধানীর ইব্রাহিমপুরে এক তরুণীর নগ্ন ভিডিও ধারণের অভিযোগে ২ যুবককে আটক করেছে কাফরুল থানা পুলিশ।
শুভ ও প্রীতম নামে ওই ২ যুবককে ইব্রাহিমপুরের ৪৯২/২ নম্বর বাসা থেকে গ্রেফতার করা হয়।
ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টায় তাদের আটক করে কাফরুল থানা পুলিশ।
কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল মাহমুদ জানান, ওই দুই যুবককে আটকের পর তাদের সঙ্গে নিয়ে ধারণকৃত ভিডিও উদ্ধার করেছে কাফরুল থানা পুলিশ।
তিনি জানান, এ ঘটনার শিকার তরুণী রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





