রাজধানীর মুগদা এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে দিলা (৫৫) ও নুরু মিয়া (৬০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে মুগদার মানিক নগর মডেল স্কুল সংলগ্ন সড়কের ম্যানহোল পরিষ্কার করার সময়ে ভেতরে অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

বিকাল ৪টার দিকে ঢামেক জরুরী বিভাগের চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেডআই