ঠাকুরগাঁওয়ে আরও এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি জেলার রানীশংকৈল উপজেলায়। তিনি পুরুষ, তাঁর বয়স ২৮ বছর। কিছুদিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো: মাহফুজার রহমান সরকার এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ১৪ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জনের নমুনা প্রেরণ করা হয়। এর মধ্যে ১ জনের করোনা পজেটিভ বলে রিপোর্ট এসেছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলার মোট ২৭২ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে আমাদের জেলায় মোট আক্রান্ত হয়েছে ৬ জন। সকলকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ঠাকুরগাঁও পীরগঞ্জ ভবানীপুর এলাকার ১ জন ও হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া এলাকার ২ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে।

আরিফ/এমবি