চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় বাস থেকে নামার সময় চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন ।

বৃহস্পতিবার দুপুরে নগরীর দেওয়ানহাট এলাকার চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সবুজ (২৫) নোয়াখালীর আবুল খায়েরের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, পতেঙ্গাগামী বাস থেকে নামার সময় ওই বাসের নিচেই চাপা পড়েন সবুজ। গুরুতর অবস্থায় বেলা দুইটার দিকে সবুজকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমবি