মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খোলাপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় রাহেজ উদ্দিন (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

রাহেজ সিংগাইর উপজেলার কাশেমনগর এলাকার সেনাজুদ্দিনের ছেলে।

সিংগাইর থানার উপ-পরির্দশক (এসআই) মনোয়ার হোসেন জানান, সকালে রাহেজ উদ্দিন খোলাপাড়া এলাকার এবিসি ইটভাটার সামনে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআই