বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে ২২২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোন মাদক চোরাচালানকারিকে আটক করতে পারে নাই।

বুধবার (৮ ফেব্রুয়ারী) বিকালে গাঁজা উদ্ধার করা হয়।

৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার আফজাল হোসেন জানান গোপন সংবাদে জানা যায় মাদক ব্যবসায়ি আফজাল হোসেনের বাড়ি বিপুল পরিমানে গাজা মজুদ রয়েছে। পরে আফজাল হোসেনের বাড়ি অভিযান চালিয়ে গোয়ালঘর পুকুরপাড়,টযলেট এবং ড্র্রামের ভিতর থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার হয়।

ক্যাম্পে গাজা এনে ওজন করে দেখা যায় জব্দকৃত গাঁজার ওজন ২২২ কেজি। তিনি আরো জানান রেজাউল বিজিবির উপস্থিতী বুঝতে পেরে পালিয়ে যায়।

আফজাল হোসেন আরো জানান, রেজাউলের নামে মাদক আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হবে।

এমই/নাসির