দেবিদ্বারে ফুলে ফুলে সিক্ত হলেন কুমিল্লা বিদায়ী জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল । বৃস্পতিবার বিকাল ৪টায় দেবিদ্বার উপজেলা প্রশাসন আয়োজিত বিদায়ী সফল জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল এর বিদায়ী মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকতা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল । বিশেষ অথিতি ছিলেন সাবেক অর্থ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এফ এম ফখরুল ইসলাম মুন্সী দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান , দেবিদ্বার এস.এ. সরকারী কলেজের অধ্যক্ষ ল.মু .জাকির হোসেন , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দেবিদ্বার পৌরসভার কর্মকর্তা , উপজেলার বিভিন্ন স্কুল ,কলেজ এর শিক্ষক/শিক্ষিকা ছাত্রছাএী এবং সুশীল সমাজের নাগরিকবৃন্দ । বিদায়ী জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি শাখা ।
এই সময় দেবিদ্বার উপজেলার আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতা কর্মীরা জেলা প্রশাসককে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন । বিদায়ী বক্তব্য জেলা প্রশাসক কবি হাসানুজ্জামান কল্লোল বলেন , ধন্যবাদ মহান আল্লাহকে যিনি আমাকে ১৬ উপজেলার বৃহত্তর কুমিল্লার ৫৮ লক্ষ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছে। এক সময়ের ব্যার্থ ক্লাস ক্যাপ্টেন আমি , এখন আপনাদের জেলা প্রশাসক । তরুনরাই এগিয়ে নিয়ে যাবে আপনাদের কুমিল্লাকে । আমি স্বরন করছি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের যাদের কারনে আজকে আমি আপনাদের কুমিল্লা জেলা প্রশাসক হিসাবে আসতে পেরেছি । ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে বাঙ্গালী জাতিকে পিছিয়ে রাখতে পারেনি আর এখনও পারবে না । আজকে দেখেন সফলতায় আমার পাকিস্থান হতে অনেক এগিয়ে আছি ।
এই সকল কুচক্র মহল যখন আমাদের সফলতা দেখছে তখনই জঙ্গি বাহিনী দিয়ে আমাদের দেশের ভার্বমূতি ক্ষুন্ন করার চেষ্টা করছে । কিন্তু তার জানেনা বাংলার মাটিতে তাদের কোন অস্থিত্ব নেই ।
পরে তিনি জাতীয় কবি নজরুল ইসলামের একটি কবিতার মধ্য দিয়ে তার ছেড়ে যাওয়ার বেদনাময় মুহূর্ত প্রকাশ করে ।
এসএ





