বান্দরবানে পাঠাভ্যাস উন্নয়নে বার্ষিক কর্মসূচি মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । সকালে বান্দরবান সদর উপজেলা হল মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঠাভ্যাস সচেতন মূলক কর্মশালাটি অনুষ্টিত হয় ।
কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষা মানুষের উন্নয়নের পথ চলার এক মাএ চাবিকাঠি ,এই শিক্ষায় পারে মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে । বর্তমানে এই শিক্ষা পদ্ধতিতে নানা পরিবর্তন এসেছে যা সর্ম্পকে সবাইকে অবগত হতে হবে।
বক্তারা আরো বলেন, শিক্ষকদের নানা বিষয়ে সচেতন করে গড়ে তোলার জন্য তাদের নানা বাস্তবমুখি প্রশিক্ষনের মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তোলার আহব্বান জানান,তাহলে বর্তমান শিক্ষা কর্মকান্ডে আরো উন্নতি সাধিত হবে বলে মনে করেন তারা।
কর্মশালায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চেীধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা রানী বড়ুয়া , বান্দরবান মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বড়ুয়া , সদর উপজেলা চেয়ারম্যান আবদ্দুল কুদ্দুস সহ আরো অনেকে ।
রিমন/নাজিব





