নড়াইলে নাইন এমএম পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ রুবেল (৩০) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে শহরের বউবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রুবেলের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার সুন্দরীপূর্ব পাড়া গ্রামে।
ডিবি পুলিশ জানায়, মোটর সাইকেলযোগে যশোর থেকে নড়াইলের দিকে আসছিল রুবেল। নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় তল্লশিকালে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
কেএইচ





