কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়া কাঠেরপুল এলাকার একটি বাড়িতে মাটি খননের সময় ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই এলাকার আব্দুল কাদেরের বাড়ি থেকে পুলিশ এসব গুলি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল কাদের তার ঘর নির্মাণের জন্য শ্রমিকদের দিয়ে মাটি খনন করার সময় গুলি দেখতে পায়। বিষয়টি ভেড়ামারা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে থ্রি নট থ্রি রাইফেলের ৬০ রাউন্ড গুলি উদ্ধার করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন খন্দকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এমই