চট্টগ্রাম লোহাগাড়ার চুনতীতে কপিল উদ্দীন ভূট্টো(৩০)নামের জামাতকর্মীকে এক রাউন্ডগুলি ও দেশী বন্দুকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার দুপুর ১২টার সময় চুনতী গ্রামের হারুনের পোলট্রি ফার্মে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাজাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার সময় চুনতী গ্রামে অভিযান চালিয়ে ভূট্টোকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে এক রাউন্ডগুলি ও একটি দেশীবন্দুক(এলজি) উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হোসাইন, মো.ইদ্রিস ও পারভেজ আহমদ জানান, দুপুর ১২টার দিকে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম পোল্ট্রী ফার্ম থেকে ভূট্টোকে আটক করে। আটকের সময় তার কাছে গুলি বা বন্দুক জাতীয় কিছু পাননি পুলিশ। গ্রেফতারের পর এক পর্যায়ে পুলিশ ভ্যান থেকে একটি কার্টন নামাতে দেখা যায়, পরক্ষনেই ফার্মের অফিস রুমের পিছন থেকে একটি দেশীয় বন্দুক ও একরাউন্ড গুলি গ্রেফতারকৃত ভূট্টোর সামনে হাজির করে।
তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান, ভাঙ্গচুর, অগ্নিসংযোগের ১২টি মামলা রয়েছে। আগামীকাল(বৃহস্পতিবার) তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওসি শাজাহান।
এমএ





