হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আসা ১৫ হাজার মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। আটক করা হ্যান্ডসেটগুলোর মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এগুলো জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার শাহেদুজ্জামান সরকার আটকের তথ্য নিশ্চিত করে বলেন, মোবাইল সেটগুলো অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়।

কোন প্রতিষ্ঠানের নামে, কোনখান থেকে এগুলো এসেছে তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

কেএইচ