ঠাকুরগাঁও একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্নবাসন কেন্দ্রে প্রতিবন্ধীর ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ২ টি ভ্যান গাড়ি বিতরণ করেন ৩০ বিজিবির ল্যাপ্টেনেন্ট কর্ণেল মো. খাদেমুল বাশার।
রোববার (২৭ আগষ্ট) বিকেলে স্কুল ভ্যান বিতরণ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩০ বিজিবির ল্যাপ্টেনেন্ট কর্ণেল মো. খাদেমুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সমাজ সেবা অফিসার মো. আবু বক্কর সিদ্দিক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাসেম, ৭নং চিলারং ইউপির সাবেক চেয়ারম্যান মো. ফজলুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের পরিচালক মো. আমিরুল ইসলাম, ০৯নং রায়পুর ইউপির ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কলিমউদ্দীন সহ স্কুলটির সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
এসময় ঠাকুরগাঁও জেলা সমাজ সেবা অফিসার মো. আবু বক্কর সিদ্দিক আশ্বাস দিয়ে বলেন, এবার স্কুলটিকে এমপিও ভুক্ত করতে আমাদের যথেষ্ঠ সহায়তা থাকবে।
আরিফ/এমবি





