মৌলভীবাজারে এসএসসি পরীক্ষায় ফেল করায় সাদিয়া ইসলাম ডানা (১৮) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সাদিয়ার বাবার নাম নুরুল ইসলাম।

নিহত সাদিয়া ইসলাম ডানা শহরের মুসলিম কোয়াটার এলাকার ফিউচার ব্রাইট স্কুলের ছাত্রী।

তার মামা আলী মিয়া বলেন, এবার সে এসএসসি পরীক্ষায় অংক ও ইংরেজিতে ফেল করায় রেজাল্টের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে। খুব কান্নাও করে। রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে তার নিজ রুমে গিয়ে বিষপান করলে পরিবারের লোকজন টের পেয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে, আগেই কিছু মন্তব্য করা ঠিক হবে না।

এআই