নতুন বছরের আগের দিন সন্ধ্যায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে ভক্তদের সঙ্গে হাত মিলিয়ে চলে যাচ্ছিলেন পোপ ফ্রান্সিস৷

হঠাৎ করেই এক নারী তাঁর হাত ধরে হেঁচকা টান মারলে হতভম্ব পোপ বাম হাত দিয়ে ওই নারীর হাতে দুইবার চাপড় মেরে নিজের হাত সরিয়ে নেন৷ মুখে স্পষ্ট বিরক্তিভাব ছিল৷ পরদিন নববর্ষের ভাষণে ‘ধৈর্য হারিয়ে খারাপ উদাহরণ’ তৈরির জন্য ক্ষমা চান পোপ৷

ইংরেজি নববর্ষ উৎসবে ভক্তের কাছ থেকে মুক্ত হতে চড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পর ক্ষমা চাইলেন পোপ।

তিনি বলেন, আমরা অনেক সময় ধৈর্য্য হারিয়ে ফেলি। আমার ক্ষেত্রেও এটি ঘটেছে। গতকালে খারাপ উদাহরণের জন্য আমি ক্ষমা চাইছি।

 

এএস