হবিগঞ্জের সাতছড়ির ত্রিপুরা পল্লীর ওজিত বর্মার বাড়ির ছাগল রাখার ঘরের নিচে বাঙ্কারের সন্ধান পাওয়া গিয়েছে। সেখান থেকে অস্ত্র উদ্ধার চলছে।
এ পর্যন্ত ১৪ বস্তা গোলাবারুদ ও ৪০ মিলি মিটার ১১২টি রকেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও রকেটের চার্জার রয়েছে।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ অস্ত্র উদ্ধার শুরু হয়।
এখানে উপস্থিতি রয়েছেন ৠাবের লিগ্যাল উইং মুফতি মাহামুদ খান ও ৠাবের উর্ধ্বতন কর্মকর্তারা।
অস্ত্রগুলো ওজিত বর্মার বাড়ির উঠানে রাখা হচ্ছে বলে জানান মুফতি মাহামুদ খান।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





