সাতক্ষীরায় নাশকতার মামলার আসামি বিএনপির তিন ও জামায়াতের ছয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৭ জানুয়ারি) রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কালিগঞ্জে পাঁচ জন, তালায় একজন, আশাশুনিতে একজন, দেবহাটায় একজন ও শ্যমনগর উপজেলা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইআর





