চট্টগ্রাম এখন কুকুর আতঙ্কের নগরীতে পরিনত হয়েছে। চট্টগ্রামের জেনারেল হাসপাতালে কুকুরে কামড়ে আহতের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার একই স্থানে ৩জন সহ এক প্রায় ৫০জনকে কামড়িয়েছে কুকুর।
চট্টগ্রামের হাজারি লাইনে আজকের বিভিন্ন সময়ে ৬ জন এবং থিয়েটারের সামনে সন্ধ্যাবেলা তিনজনকে কামড়িয়েছে।
আমতল, আন্দরকিল্লা, নিউমার্কেট এলাকায়ও আক্রান্ত ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে সাদাকালো রঙের একটি কুকুরই সবাইকে কামড়িয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভ্যাক্সিন সংকটে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কুকুরের কামড়ে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসায় এই ব্যাপারে কথা বলতে রাজি হননি কর্তব্যরত চিকিৎসকরা।
মাসুম/নাজিব





