দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুজ্জামান (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বড়গ্রাম সীমান্তঘেঁষা এলাকায় তাকে গুলি করে বিএসএফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুরুজ্জামান গরু চোরাকারবারী ছিলেন। ভোরে সীমান্তে গেলে বিএসএফ তাকে গুলি করে।
এমএম





