ঝালকাঠি-ভাণ্ডারিয়া সড়কের বলাইবাড়ী ব্রিজ এলাকায় বাসে ককটেল নিক্ষেপের সময় রাজাপুর উপজেলা শিবির সভাপতি তাইজুল উদ্দিনকে আহত অবস্থায় পুলিশ আটক করেছে। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন জানান, রাত ১০টার দিকে ভাণ্ডারিয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস ঘটনাস্থলে এলে তাইজুল ও তার সহযোগীরা বাসটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাজাপুর উপজেলা শিবির সভাপতি তাইজুল উদ্দিনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। তবে যাত্রীরা কেউই হতাহত হয়নি।

স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় তাইজুলকে রাস্তায় পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

কেএইচ