সৌদি আরবের রিয়াদের অলাইয়া নামক স্থানে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরোও অন্তত ১৪ জন।

আজ শনিবার স্থানীয় সময় ভোরে রিয়াদের অভিজাত এলাকা অলাইয়াতে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মরদেহ স্থানীয় সেমনি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। 

তারা হলেন, ঢাকার নবাবগঞ্জের এরশাদ আলী, টাঙ্গাইলের নুরুল ইসলাম ও আবুল আল মামুদ, কিশোরগঞ্জের সোহেল মিয়া ও মোহাম্মদ আলী।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এসটি/এমিব