রাজধানীর লালবাগ থেকে ১ টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন এবং ১ রাউন্ড গুলিসহ মোঃ নাসির পোদ্দার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

আজ শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব হেড কোয়াটারের গণমাধ্যম শাখার উপ-পরিচালক মাকসুদুল আলম।

র‌্যাব-২ এর এএসপি মারুফ আহমেদ জানান, লালবাগে র‌্যাব-২ এর বিশেষ অভিযানে নাসির পোদ্দারকে আটক করা হয়। তার কাছে থেকে ১ টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জেইউ/এসএইচ