নগরীর বাকলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তারের পর মো.সুমন (২০) নামে এক ইয়াবা বিক্রেতাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাকে নগরীর ইছাইক্যার পুল এলাকা থেকে আটক করে বাকলিয়া থানা পুলিশ।
বিকেলেতাকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আছিয়া খাতুনের ভ্রাম্যমাণ আদালতেহাজির করে পুলিশ। দায় স্বীকার করার পর তাকে কারাদণ্ড দেন আদালত।
বাকলিয়াথানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সুমন ইয়াবা সেবন করে। আবারইয়াবা বিক্রিও করে। তার বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নবীনগরে। বাকলিয়ারবিভিন্ন এলাকায় সে ইয়াবা বিক্রি করত।
ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর সুমনকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
জেআই





