চট্টগ্রামের আগ্রাবাদের ধনিয়ালাপাড়ায় একটি বস্তিতে আজ শনিবার বেলা একটার দিকে আগুন লাগে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
কেএইচ





