বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের বহির্গমন গেট থেকে পাসপোর্টে জাল সীল দিয়ে ভারত গমনের সময় মোহাম্মাদ পরান(২৭) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবারে তাকে বহির্গমন পাসর্পোট চেকিং গেট থেকে তাকে আটক করা হয়। আটক পাসপোর্ট যাত্রী কুমিল্লা জেলার জঙ্গলপুর গ্রামের আবু হোসাইনের ছেলে। তার পাসপোর্ট নং ডাবিøউ-০৭৪২১৯৭।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশার জানান, পাসপোর্ট যাত্রী পরানের পুরাতন পাসপোর্টের বিদেশ গমনের বিধি নিষেধ থাকায় ঢাকা এয়ার পোর্ট ইমিগ্রেশন থেকে আপলোড (স্টপ জার্নি) করা হয়।
পরে সে নতুন পাসপোর্ট করে তাতে ভারতের ভিসা লাগিয়ে ইমিগ্রেশনের জাল সীল পাসপোর্টে মেরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বহির্গমন চেকিং গেট থেকে কনষ্টবেল মুন্সী আযম তাকে আটক করে নিয়ে আসে।
পরে তার পাসপোর্ট যাচাই করে এবং বাড়িতে খবর নিয়ে সঠিক ঠিকানা পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় ইমিগ্রেশন সীল জালিয়াতী ঘটনায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
নাছিরি/এমআর





