জয়পুরহাটে ইয়াবাসহ জহুরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শহরের আমতলী এলাকা থেকে সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে আটক করা হয়।
আটক জহুরুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ির বাসিন্দা বলে জানায় ডিবি পুলিশ।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাউয়ুম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ছয়শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
কেএইচ





