নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামে ছাত্রদল কর্মীসহ দুই জন কে গুলি করার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেলিয়াই গ্রামের কামরুল ইসলাম এবং তার ভাতিজাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায় লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী মামুন । গুলিতে আহত কামরুল ইসলামকে প্রথম চাটখিল পরে নোয়াখালী জেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা আরো জানান, কামরুল ইসলাম দেলিয়াই গ্রামের চায়ের দোকানে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখতে ছিল এমন সময় অস্ত্র সহকারে একদল সন্ত্রাসীরা এসে এলোপাতাড়ি গুলি চলায় এতে কামরুল ইসলাম আহত হয়ে ঘটনারস্থলে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইআর





