জেলার বড়াইগ্রামে আম্বিয়া খাতুন (৪৮) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আম্বিয়া উপজেলার আটঘরিয়া এলাকার আদাল উদ্দিনের স্ত্রী।
নিহতের পরিবার ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম জানান, শুক্রবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আম্বিয়া বেগম আহত হন। আম্বিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





