দিনাজপুর জেলায় শিক্ষা বোর্ডের অধীনে ১ থেকে ৫ এর মধ্যে দিনাজপুরে স্থান অর্জন করেছে- (১) হলি ল্যান্ড কলেজ-দিনাজপুর,(২) ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শহীদ মাহবুব সেনানিবাস পার্বতীপুর-দিনাজপুর,(৩) দিনাজপুর সরকারী কলেজ,(৪) দিনাজপুর সরকারী মহিলা কলেজ-দিনাজপুর,(৫) বীরগঞ্জ কলেজ, বীরগঞ্জ-দিনাজপুর।

উল্লেখ্য, হলি ল্যান্ড কলেজ এবারই প্রথম সেশনে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে। শত ভাগ সাফল্য অর্জন করেছে। হলি ল্যান্ড কলেজের ৭৬ জন পরীক্ষায় অংশ গ্রহন করে সবাই পাশ করেছে। এর মধ্যে ৭২ জন পেয়েছে জিপিএ-৫।

হলি ল্যান্ড কলেজ দিনাজপুর জেলার মুখ উজ্জল করেছে। ফল প্রকাশের সাথে সাথে কলেজের ছাত্ররা আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।  

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ