বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর পাঁচ বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. জাহেদ মাহমুদ নগরীর বাগমনিরাম এলাকার সেলিম মাহমুদের ছেলে।
মহানগর আদালতের পিপি মো. ফখরুদ্দীন বলেন, “অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।”
২০১১ সালের ১৮ ডিসেম্বর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের পাশের পাহাড়ে খুন হন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কফিল উদ্দিন। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে।
ওই ঘটনার কয়েকদিন পর কফিলের ঘনিষ্ঠ বন্ধু জাহেদ মাহমুদকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। পরের বছর ৩ মে জাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষে ১১জন সাক্ষীর বক্তব্য শুনে আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে
পিপি ফখরুদ্দীন জানান।
এম আর





