শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের শাল্লা থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশে এসে লেগেছে। এমনকি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।’

সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্সের নীতিতে পুলিশ কাজ করে বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এতে এ দেশে বিনিয়োগে বিদেশিরা আকৃষ্ট হচ্ছে। এতে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন–সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ।

এনএইচ