টেকনাফে জালাল উদ্দিন (২৮) নামে এক যুবককে বাড়িতে ঢুকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিহতের আত্মীয় স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।  

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, নিহত জালাল উদ্দিন পেশায় একজন কৃষক।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ