রাজধানীর শ্যামলী থেকে অপহৃত কবি, সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে র‌্যাব। ফরহাদ মজহারকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে রাজধানীর শ্যামলীর বাসা থেকে ফরহাদ মজহারকে ফোন করে নিচে আসতে বলেন। তিনি বাইরে বের হলে তারা তাকে অপহরণ করে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

আদাবর থানার ডিউটি অফিসার আলেয়া বেগম জানান, ভোর ৫টা ৬ মিনিটের দিকে নিজ ফ্ল্যাট থেকে বের হন ফরহাদ মজহার। পরে কবির নম্বর থেকে বেশ কয়েকদফা ফোন করে তার স্ত্রীর সঙ্গে কথা বলা হয়। কবিকে ছাড়তে মুক্তিপণও চাওয়া হয়।

পরে তার পরিবারের পক্ষ থেকে ফরহাদ মজহারের অপহরণের বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবহিত করা হলে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আদাবর থানার পুলিশ সদস্যরা কবির ফ্ল্যাট পরিদর্শন করেন। এসময় কবির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা।

এমবি