রাজধানীর চকবাজার থানার ফজলি রাব্বি হলের সামনে তেজপাতা গলি ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো রোগে ভুগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
শনিবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চকবাজার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আশেপাশে লোকমুখে জানতে পারি অজ্ঞাত ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কোনো রোগে ভুগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমআর





