ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।
আজ (রোববার) সকালে এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি ইউনুস মিঞা জানান, সকালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের অবস্থাও গুরুতর।নিহতের সংখ্যা আরও সংখ্যা বাড়তে পারে বলে জানান ওসি।
এমবি





