ময়মনসিংহের পাগলায় ডাকাত দলের মারপিটে গুরুতর আহত নাজমুল (২৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার ভোরে তিনি মারা যান বলে নিশ্চিত করেন নিহতের বাবা আব্দুর রাজ্জাক।

আব্দুর রাজ্জাক জানান, গত ১৯ আগস্ট রাতে ময়মনসিংহের পাগলার বারইহাটি গ্রামে একদল সশন্ত্র ডাকাত তাদের বাড়িতে হামলা করে। ওই হামলায় তিনি ও ছেলে গুরুতর আহত হন। ডাকাতরা তাদের জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয়।

পরে ডাকাতদের হামলায় অসুস্থ হয়ে আমি ও আমার ছেলে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। পরে ছেলের অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে শুক্রবার তাকে ঢামেকে ভর্তি করা হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যায়।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউবিডি.কম, কেএইচ