জ্যৈষ্ঠের ভর দুপুর। শনিবার ১২টায় হাজির হলাম বেইলি রোডে অবস্থিত দেশের অন্যতম বিদ্যাপিঠ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ১নং গেট দিয়ে প্রবেশের সময় জানতে পারলাম মাঠেই দেয়া হবে এসএসসির ফলাফল।
একপ্রান্তে বসে বাদাম খাচ্ছিলাম। এর কিছুক্ষণ পরেই শিক্ষার্থীদের হৈচৈ শুরু। বুঝা গেল অপেক্ষার প্রহর শেষ। ঠিক তাই সবার দৃষ্টি মাঠের ফলাফল বোর্ডের দিকে।
সহপাঠিরা যখন প্রত্যাশিত ফলাফল পেয়ে মাঠের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দ উচ্ছ্বাস প্রকাশে লিপ্ত।
ঠিক বিপরীত দৃশ্য অন্য প্রান্তে মাঠের এক কোনে বাবার কোলে মেয়ে বারবার কান্নায় ভেঙ্গে পড়ছে। কাছে গিয়ে দেখা গেল অন্য সহপাঠিরাও শান্তনা দেয়ার চেষ্ঠা করছে। কিন্তু কিছুতেই কান্না থামছে লাবনীর। মাত্র পয়েন্ট ১৫ এর জন্য সে জিপিএ ৫ পায় নি।
তার বাবা জানালেন, বাংলা পরীক্ষার আগের দিন গায়ে জ্বর আসায় সেইদিনের পরীক্ষাটা ভালভাবে দিতে পারেনি।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী শামীম আক্তার উর্মী ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ ৫ পেয়েছে। মাঠের বোর্ডে টাঙানো ফলাফল দেখেই শূন্যে লাফ দিয়ে উঠল। সঙ্গে থাকা তার ফুফু মোবাইলে বাসায় জানালেন এই আনন্দের সংবাদটি।
জিজ্ঞাস করে জানা গেল উর্মীর বাবা মো. ওয়াহিদ এই স্কুলের অফিস সহকারী হিসেবে কাজ করেন। উর্মীর কাছ থেকে তার বাবার মোবাইল নম্বর নিয়ে কথা হয়। তিনি টাইমনিউজবিডিকে বলেন, এই ফলাফলের জন্য সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানানোর পরেই এর কৃতিত্ব আমার মেয়ের। আমার মত একজন দরিদ্র পরিবারের মেয়ে হয়েও উর্মী কেবল তার প্রচণ্ড আগ্রহের কারণেই এত ভাল রেজাল্ট করা সম্ভব হয়েছে।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া আইলি আফরিন শিথিলার মা শেফালী আক্তার টাইমনিউজবিডির এই প্রতিবেদকের কাছে কিছুটা হতাশা প্রকাশ করে বলেন, মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এক দিক থেকে টেনশন মুক্ত। কিন্তু উচ্চ মাধ্যমিকের ভর্তি নিয়ে তো আবার নতুন করে টেনশনে পড়ে গেলাম। প্রায় দেড় লাখ ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে তাদের ভর্তির সুযোগ কোথায়।
কথা হচ্ছিল আরেকজন শিক্ষার্থীর অভিভাবক বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ড. এজাজুল ইসলামের সঙ্গে। তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বললেন, ভিকারুননিসার সেই আগের অবস্থান নেই। প্রতিবছর একধাপ করে নিচে নামছে। এর কারণ খোঁজে বের করা দরকার।
তিনি বললেন, এজন্য শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ভর্তির বিষয়ে আরও যত্নবান হওয়ার সময়ে এসেছে।
উল্লেখ্য, এবারের মাধ্যমিক পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। তারপরেও ঢাকার সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুলটির অবস্থান তৃতীয়।
স্কুলের ১ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৯৩ জন। বাকী ৩ জন অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নেয়নি। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৩০ জন।
স্কুলটির বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ১৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পায় এক হাজার ১২৪ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৪৪ জনের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৯৫ জন।
[b]ঢাকা, এমএইচ, ১৭ মে(টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]
জাতীয়
আনন্দ উচ্ছ্বাসের মধ্যেও আছে বিষাদ
জ্যৈষ্ঠের ভর দুপুর। শনিবার ১২টায় হাজির হলাম বেইলি রোডে অবস্থিত দেশের অন্যতম বিদ্যাপিঠ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ১নং গেট দিয়ে প্রবেশের সময় জানতে পারলাম মাঠেই দেয়া হবে এসএসসির ফলাফল। একপ্রান্তে বসে বাদাম খাচ্ছিলাম।





