নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোওয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যর হাত কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এসময় দু‘গ্রুপের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে ও ১৮ বাড়ি ভাংচুর-লুটপাট করেছে প্রতিক্ষরা। পরিস্থিতি নিয়ন্ত্রেনের জন্য অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার লক্ষীপাশা ইউপির নোওয়াপাড়া গ্রামের সাকায়াত হোসেন ছকু গ্রুপের সাথে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য সাহিদুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সোমবার (২৬ জানুয়ারি) নূর মোহাম্মদের সমর্থকের হামলায় প্রতিপক্ষ গ্রুপের নাজমুল আহত হয়। এর জেরধরে বৃহস্পতিবার উভয় পক্ষ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাহিদুল, ইয়ছিন, তারামিয়া, রাকিব, মারুফ, হাবিবার, কালাম, ইলিয়াছ, ছকু, ইমরান ও মামুনসহ ৪০ জন আহত হয়েছে।
লোহাগড়া থানার ওসি সুভাস বিশ্বাস জানান,ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রেনের জন্য অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেআই





