পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় বেসরকারি প্রতিষ্ঠান ফ্রেন্ডশীপ’র উদ্যোগে ঘূর্ণিঝড় আশ্রয়নকেন্দ্র, ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে কুয়াকাটা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়ায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস। বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার, লতাচাপলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হাই (জমিদাতা)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডশীপ’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র লতাচাপলী ইউনিয়ন টিম লীডার শফিকুল আলম, লতাচাপলী ইউনিয়ন আ’লীগ সভাপতি ডা. মো. সিদ্দিকুর রহমান বিশ্বাস প্রমুখ।

বিভাগীয় কমিশনার গাউস কুয়াকাটা উপকূলীয়এলাকা ঘূর্নিঝড় কবলীত এলাকা এ এলাকার নয়ামিশ্রিপাড়া গ্রামে ফ্রেন্ডশীপ কর্তৃক আশ্রয়ন কেন্দ্র, ক্লিনিক ও প্রাথমিক বিদ্যালয় হওয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ প্রতিষ্ঠানের জন্য এ এলাকার হাজারো মানুষ উপকৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এইচএম/ এআর