ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ চন্ডিপুর গ্রামের দুধমূখা বাজার এলাকায় রাস্তার পাশ থেকে এক তরুণের (২৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের পরিচয় পাওয়া যায় নি।
বুধবার সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুধমূখা বাজারের দক্ষিণে নবীপুর রোডের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এসএইচ





