মাগুরার মহম্মদপুর থানার উপপরিদর্শকের(এসআই)ওপর হামলার ঘটনা ঘটেছে। উপপরিদর্শকের নাম রবিউল ইসলাম বলে জানা যায়।
শনিবার দুপুরে মহম্মদপুর উপজেলা সদরে তার ওপর হামলা করে মানসিক বিকারগ্রস্ত এক যুবক।
স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে উপজেলার বালিদিয়া গ্রামের গোলাম হোসেনের মানসিক বিকারগ্রস্ত ছেলে আক্তার হোসেন মহম্মদপুর সদরে মাছ বাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলামের ওপর অতর্কিত হামলা করেন তিনি।
এলাকায় আক্তার পাগল বলে পরিচিত ওই যুবক এসআইয়ের ইউনিফর্ম টেনে-হিঁচড়ে ছিড়ে ফেলে এবং স্যান্ডেল দিয়ে পিটিয়ে ও নখের আঁচড়ে ওই পুলিশ কর্মকর্তাকে মারাত্মক আহত করেন। পরে ওই এসআই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আহত এসআই রবিউল ইসলাম ও মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





